Showing posts with label শুকনো পাতার নুপূর পায়ে. Show all posts
Showing posts with label শুকনো পাতার নুপূর পায়ে. Show all posts

Monday, May 9, 2011

শুকনো পাতার নুপূর পায়ে

শুকনো পাতার নুপূর পায়ে
নাচিছে ঘূর্ণি বায়।
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।।
দীঘির বুকে শতদল দলি,
ঝরায়ে বকুল চাঁপার কলি,
চঞ্চল ঝরণার জল ছলছলি,
মাঠের পথে সে ধায়।।
বনফুল-আভরণ খুলিয়া ফেলিয়া,
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি-ধূসর কায়।।
ইরানী বালিকা যেন মরু-চারিণী
পল্লীর প্রান্তর-বন মনোহারিণী
ছুটে আসে সহসা গৈরি-বরণী
বালুকার উড়নী গায়।।