Showing posts with label কারার ওই লৌহকপাট. Show all posts
Showing posts with label কারার ওই লৌহকপাট. Show all posts

Monday, May 9, 2011

কারার ওই লৌহকপাট

কারার ওই লৌহকপাট
ভেঙ্গে ফেল কর রে লোপাট
রক্ত জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।।
গাজনের বাজনা বাজা
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে।।
ওরে ও পাগলা ভোলা,
দে রে দে প্রলয় দোলা
গারদগুলা জোরসে ধরে হেচকা টানে
মার হাঁক হায়দারী হাঁক, কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।।
নাচে ওই কালবোশেখী,
কাটাবি কাল বসে কি?
দে রে দেখি ভীম কারার ওই ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙরে তালা,
যত সব বন্দীশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা,
ফেল উপাড়ি।।