Showing posts with label আজি ঝর ঝর মুখর বাদল দিনে. Show all posts
Showing posts with label আজি ঝর ঝর মুখর বাদল দিনে. Show all posts

Tuesday, May 10, 2011

আজি ঝর ঝর মুখর বাদল দিনে

আজি ঝর ঝর মুখর বাদল দিনে
জানি নে, জানি নে কিছুতেই কেন মন লাগে না ।।
এই চঞ্চল সজল পবন-বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়
মন চায় ঐ বলাকার পথখানি নিতে চিনে ।।
মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান ।
মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা- মন চায়
মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে ।।